ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে চরম দূর্ভোগ ॥ নিরাপত্তাহীনতায় আতংক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:২১ পূর্বাহ্ণ , ২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মোহাম্মদ সাব্বির ॥ ভাঙ্গন গর্তে পরে জানমালের ক্ষতির শংকা,রাতে দুঃসাহসী ছিনতায়ের আতংক। এ বাস্তবতায় চলছে নির্মাণকাজ বন্ধ হয়ে যাওয়া আশুগঞ্জ আখাউড়া ফোর লেন প্রকল্পের সড়কে যানচালাচল। বিকল্প সড়ক হিসাবে ব্যবহার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আভ্যন্তরিণ সড়ক, এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানযট ভারী যানবাহনের চাপে সড়কের ক্ষতি হচ্ছে। ফোর লেন প্রকল্পের কাজ কবে শুরু হবে তা ও অনিশ্চিত। এতে জন দূর্ভোগ দিন দিন বাড়ছেই। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে বৃহত্তর সিলেট, ময়মনসিংহ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম, কুমিল্লাসহ অন্যান্য জেলার শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী বিভিন্ন পরিবহন।

এই সড়কটির আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত ফোরলেন প্রকল্প কাজ চলছিল । সরকার পরিবর্তনের পর গত ১০ই আগস্ট বাংলাদেশ ছেড়ে চলে যান ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। বর্তমানে কাজ বন্ধ আছে এই সড়কটির। সাময়িক চলাচল উপযোগী করার মতো পদক্ষেপও নেই।

কোথাও উল্টে পড়ছে ট্রাক-বাস বা অন্য কোনো যান। বড় বড় বড় গর্ত সর্বত্র। অব্যাহত বৃষ্টিতে যা ডোবার আকার ধারণ করেছে। এর ওপর দিয়ে গাড়ি চলতে গিয়ে ডেকে আনছে বিপদ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। একটি গাড়ি বেকায়দায় পড়লে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শেষ নেই দুর্ভোগের।

২০২০ সালের ফেব্রুয়ারিতে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার এই সড়ক নির্মাণের কাজ শুরু হয়। যা ফোরলেন প্রকল্প নামে পরিচিত। ভারতীয় ঋণ সহায়তা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ৫ হাজার ৭৯১ কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ৩০শে জুন। শুরু থেকে নানা কারণে প্রকল্পের কাজ পিছিয়ে যায়। সরকার পরিবর্তনের পর গত ১০ই আগস্ট বাংলাদেশ ছেড়ে চলে যান ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা। তারা কবে ফিরবেন, কবে আবার কাজ শুরু হবে সবই অনিশ্চিত এখন।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৩টি প্যাকেজে এই কাজ চলছে। এরমধ্যে আশুগঞ্জ থেকে সরাইল মোড় পর্যন্ত ১ নম্বর প্যাকেজের কাজ হয়েছে ৬২ ভাগ। দ্বিতীয় প্যাকেজ সরাইল মোড় থেকে আখাউড়া তন্তর পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে ৫২ ভাগ। আর তৃতীয় প্যাকেজে থাকা তন্তর থেকে আখাউড়া পর্যন্ত কাজ শুরুই হয়নি। গড়ে সড়কের কাজ ৫০ ভাগ হয়েছে। বর্তমানে আশুগঞ্জ গোল চত্বর থেকে তন্তর পর্যন্ত বিভিন্নস্থানে প্রায় ৪ কিলোমিটার অংশ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

মাইক্রোচালক পাভেল ভূইয়া জানান, পরো সড়ক গর্তে ভরা ,কখন গাড়ি গর্তে আটকে যাই,সেই আতংকে থাকি। গাড়ি চালাতে হয় খুবই আস্তে ধিরে। আবার আস্তে চালাতে আবার ভয় করে ছিনতায়কার এসে ধরে। শোনেছি কয়েকটি ছিনতায়ের ঘটনা ঘঠেছে এই সড়কে ।

সিএনজি চালক মনির মিয়া বলেন, মালিককে প্রতিদিন পাচঁশত টাকা জমা দিতে হয়। এবার জামে পড়লে আদা-বেলা এখানেই শেষ। জামের কারণে সারাদিনে মালিকের জমার টাকাই রুজি করতে পারি না। নিজের পরিবারে জন্য কি রুজি করুম খুব কষ্টে আছি।

প্রকল্পের ব্যবস্থাপক মো. শামীম আহমেদ বলেন, এটি নিয়ে কী সিদ্ধান্ত হবে তা আমরা এখনো জানি না। এটি ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতে ছিল। তারা সবাই সেফটি ইস্যুতে নিজের দেশে চলে গেছেন। তবে মাল-মেটার, মেশিনপত্র সবই রয়েছে। কবে আসবেন সেটা বলছেন না। যেহেতু রাস্তাটা প্রজেক্টের আন্ডারে ঠিকাদারের কাছে ছিল। এর যাবতীয় মেইনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণের কাজ তাদের হাতেই ছিল। তারা যেহেতু চলে গেছে রাস্তা রক্ষণাবেক্ষণ করার উপায় এই মুহূর্তে কারও হাতেই নেই। এর বাইরেও আমরা বিষয়টি চিফ স্যার এবং সচিব স্যারকে বলার চেষ্টা করছি। রাস্তার যে অংশটা বাকি আছে সেটি ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের মাধ্যমে করানোর জন্যে এর ইষ্টিমিটসহ চিফ স্যারের কাছে চিঠিপত্র পাঠিয়েছি। রাইট নাউ ফান্ড বা কোনোকিছুই যেহেতু নেই আমরা হয়তো ২-৪টা লেবার দিচ্ছি, মেশিন ভাড়া করে মালমেটার দিচ্ছি যা অপ্রতুল। এভাবে কিছু করে রাস্তার কিছু করাও সম্ভব নয়।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, এতে তাদের করণীয় কিছু নেই। কাজ করলে প্রকল্পের মাধ্যমে করতে হবে। এই ৪ কিলোমিটার অংশ স্বল্প মেয়াদি মেরামতে ১৫ কোটি টাকা প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »