ঢাকা       |

শিকড় ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী,কাপড় অর্থ সহায়তা প্রদান

বার্তা সম্পাদক

প্রকাশিত: 5:34 pm , 18 March 2026, Wednesday , পোষ্ট করা হয়েছে 6 months আগে

শিকড় ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেবা কার্যক্রম শুরু ॥ দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী , কাপড় অর্থ সহায়তা প্রদান

আল আমীন শাহীন : ব্রাহ্মণবাড়িয়ায় শিকড় ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামক মানবকল্যাণ ও সেবা এবং সমাজ উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এই সংগঠনের উদ্যোগে কর্মসূচীর উদ্বোধনীতে গত ১৭ মার্চ শহরের কান্দিপাড়া অশ্রাব-মাতাব কুঞ্জে দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী, কাপড় ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ কর্মসূচীতে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ বীমা কর্পোরেশনের ডিজিএম ড. মোঃ ইব্রাহিম সহ অন্যান্যের মধ্যে ছিলেন ইউনুছ মিয়া, মজিবুর রহমান ,শিরিনা বেগম, চিত্র শিল্পী শিক্ষক হেলালুর রহমান, মোঃ কৃষি মন্ত্রনালয়ের সহকারী পরিচালক মো: মনির হোসেন, শারমিন আক্তার প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা ড. মোঃ ইব্রাহিম জানান, মানব কল্যালনই পরম ধর্ম। এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন, মানব সেবা ও কল্যাণের লক্ষে এ বছরের ১ লা মার্চ এই সংগঠনটির কাজ শুরু হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার মরুব্বী প্রয়াত শ্রীমতি মতল জিন্নাত বিবিকে উৎসর্গ করে কর্মসূচীতে দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী , কাপড় নগদ অর্থ প্রদান করা হয়। আমরা সমমনা স্বেচ্ছাসেবীদের নিয়ে এলাকায় শিক্ষা স্বাস্থ্য সচেতনতা, বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান , শিক্ষা বৃত্তি সহ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, শেষকৃত্য ব্যবস্থাপনায় সহায়তা সহ বিভিন্ন সেবা ও উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করবো। সমাজে প্রবীণদের এবং গুণী ব্যক্তিদের সম্মাননা এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্র্ধনা কর্মসূচী আগামীতে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, যার যার অবস্থান থেকে নিজস্ব এলাকার উন্নয়ন হলেই দেশ উন্নত হবে। আমরা উন্নত জাতি গঠনে অঙ্গীকারাবদ্ধ , তিনি কর্মসূচী সফল বাস্তবায়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »