ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার বর্জ্য অপসারণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ , ৫ জুন ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 hour আগে

সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ডাম্পিং স্টেশন ও সড়কে জমে থাকা ময়লার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার  বিকেলে পৌরশহরের ছয়বাড়িয়া এলাকায় ডাম্পিং স্টেশনের সামনে এ কর্মসূচি পালিত হয়। ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া ও ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আবাসিক এলাকার পাশে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে ময়লার স্তূপ অপসারণ এবং স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

 

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »