ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপহারে আনন্দ আর কৃতজ্ঞতার হাসি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ , ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে

আল আমীন শাহীন : ঈদ উপহার পেয়ে মুখে মিষ্টি হাসি। দৃষ্টিতে গভীর কৃতজ্ঞতা। ব্যক্ত করার সামর্থ নেই। ইশারায় সালাম জানিয়ে কাছে ডেকে হাত প্রসারিত করে হাত মিলায়। ঈদের আগেই আনন্দ অনুভূতি। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ গুলো এখনো পিছিয়ে আছে। মানুষে মানুষে সাম্যের আহবানে ড্রিম ফর ডিজএ্যাবিলিটি ফাউন্ডেশনের সভাপতি ও বসুন্ধরা শুভ সংঘের সভাপতি প্রতিবন্ধীদের কর্যাণে অদম্য সংগঠক হেদায়েতুল আজিজ মুন্না এমনই বিশেষ মানুষদের একত্রিত করেছন ব্রাহ্মণবাড়িয়ার স্বপ্ন তরী সমাজ উন্নয়ন সংস্থার মিলনায়তনে। কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন ঈদ উপলক্ষে বিভিন্ন উপহার তুলে দেয়া হয়েছে শিক্ষানুরাগী সমাজসেবক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম ফাউন্ডেশন, বসুন্ধরা শুভ সংঘ,সৈয়দ তৈমুর ফাউন্ডেশন,নিয়াজ মোর্শেদ নাহিদের পক্ষ থেকে তাদের উপহার প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার সরকার পাড়ার শারিরীক প্রতিবন্ধী আফিয়া পেয়েছে সেলাই মেশিন।পরিবারের তিন জন সবাই শারিরীক প্রতিবন্ধী। পরিবারের কর্তা রিকশা চালক, টানাপোড়েন এর সংসার চলে কোন ভাবে। এই পরিবারের সহায়তায় প্রতিবন্ধী সদস্য আফিয়া সেলাই মেশিন পেয়ে দারুন খুশী। ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে তার চোখে মুখে। এমনি ভাবে একই আনন্দ সবার।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে কাউতলী স্বপ্ন তরী সমাজ উন্নয়ন সংস্থার মিলনায়তনে আনন্দঘন পরিবেশে ঈদ উপগার প্রদান অনুষ্ঠান হয়েছে। এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মো. হেদায়েতুল আজিজ মুন্না। সাধারন সম্পাদক শারমীন সুলতানার সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর পরিচালক ড. তৌফিকুল ইসলাম মিথিল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সভাপতি মো. আল-আমীন শাহীন,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ নিয়াজ মোর্শেদ নাহিদ, সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ মো. তৈমুর, স্বপ্ন তরী সমাজ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী মোহাম্মদ তাহের উদ্দিন, আলহাজ্ব আমেনা বেগম দারুল কোরআন টাইটেল মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি সাইদ আল মামুন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »