ব্রাহ্মণবাড়িয়ায় ডা. স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকী পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ , ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ডা. স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকী পালিত
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের জনক, চিকিৎসা বিজ্ঞানী ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান এর ২৭১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গত ১১ই এপ্রিল শনিবার এ উপলক্ষে সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যাপক কর্মসূচী পালিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া (সদর,বিজয়নগর) ৩ আসনের সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি।
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি, প্রবীণ বিশিস্ট চিকিৎসক ডাঃ জয়চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ভিপি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা জেলা বিএনপি’র সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, বিএনপি পৌর কমিটির সাধারণ সম্পাদক, রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অমৃত লাল সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক পিটিআইয়ের সাবেক সুপারিনটেনডেন্ট ডাক্তার এডভোকেট কফিল উদ্দিন আহমেদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডাক্তার মাওলানা নুরুজ্জামান, পবিত্র গীতা থেকে পাঠ করেন ডাক্তার নিত্যরঞ্জন চক্রবর্তী। অনুষ্ঠানে প্রয়াত সকল ডাক্তারদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার নির্মল চন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শ্যামল দাশ গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ হাজারী, ডাঃ দেবিকা রানী দেবী, হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক খাদেম আবুল বাশার ডাঃ মোঃ আবুল বাসেত মিয়া ডাঃ মোঃ শামীম হাসনাইন ভূইয়া, ডাঃ রতীশ রায়, ডাঃ যাদব চন্দ্র রায়,ডাঃ নির্মল চন্দ্র দেবনাথ, ডাঃ সাগর সাহা, ডাঃ পলাশ দেবনাথ, ডাঃ শেখ তৌফিক আহমেদ তপু প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ছোটবেলা থেকে দেখেছি হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি সকলের আস্থা রয়েছে। হোমিওপ্যাথিক চিকিৎসকরা গরীবের বন্ধু হয়ে চিকিৎসা সেবা প্রদান করেন। গবেষণা করে এ চিকিৎসার মান উন্নয়নে সকলকে ভূমিকা রাখার জন্য তিনি আহবান জানান।






















আপনার মন্তব্য লিখুন