ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অচিরেই বাংলাদেশ অক্সফোর্ডের আবিষ্কৃত ৩ কোটি করোনার টিকা পাবে

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ , ১৭ অক্টোবর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

সংবাদদাতাঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেছেন, অচিরেই বাংলাদেশে অক্সফোর্ডের আবিষ্কৃত তিন কোটি করোনা টিকা পাওয়া যাবে। টিকা পাওয়ার ব্যাপারে আমরা একেবারে দ্বারপ্রান্তে বলা যায়। এ জন্য কয়েকশ কোটি টাকাও বরাদ্দ রাখা হয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আজ শনিবার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সারা দেশে ৩০ হাজার সরকারি চিকিৎসকসহ ৮৭ হাজার চিকিৎসক কাজ করে যাচ্ছেন। এ ছাড়া সরকারের গৃহীত আরো বিভিন্ন কার্যক্রমের কারণে করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের অনেক দেশের তুলনায় ভালো অবস্থানে আছে।

আবদুল মান্নান বলেন, দেশের স্বাস্থ্য সেবাকে মানুষের ঘরে ঘরে নিয়ে যাওয়ার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি এদেশের স্বাস্থ্যখাতকে অনিয়ম ও দুর্নীতি থেকে মুক্তির লক্ষ্যে কাজ করছে সরকার। স্বাস্থ্য খাতে ৫৪ হাজার কোটি টাকার কাজ হচ্ছে। আশা করছি স্বাস্থ্য খাত অনেক দূর এগিয়ে যাবে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বলেন, ‘একজন ড্রাইভারের যদি ২৩টি ফ্ল্যাট থাকে, এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে! এরা কোভিড-১৯ এর চেয়েও ভয়াবহ।’ তিনি দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সততার সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে দায়িত্ব পালন করার আহ্বান জানান। অন্যথায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না।

সচিব বলেন, স্বাস্থ্য ক্যাডারকে শক্তিশালী করা হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধাবীদের পদোন্নতির ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য কোনো ক্যাডার সার্ভিস থেকে স্বাস্থ্য ক্যাডার পেছনে পড়ে থাকবে না। সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা ও মেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত পরিচালক ডা. হেলাল উদ্দিন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »