তিতাসের ২৮নং কূপে গ্যাস উৎপাদন শুরু || জাতীয় গ্রীডে যোগ হবে দৈনিক ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
বার্তা সম্পাদক প্রকাশিত: 11:03 am , 19 September 2026, Saturday , পোষ্ট করা হয়েছে 5 days আগে
সুখবর ব্রাহ্মণবাড়িয়া…..
আল আমীন শাহীনঃ দেশের জ্বালানি চাহিদা পূরণে রাষ্ট্রীয় গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটড-বিজিএফসিএল’র তিতাস-২৮ নং কূপ থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, আমি দেশবাসীকে আশ্বস্থ্য করতে চাই জ্বালানী খাতের সরবরাহ ও চাহিদার মধ্যে যে বড় ধরনের একটি ঘাটতি রয়েছে। আমরা যে পরিকল্পনা নিয়েছি ২০৩০ এর মধ্যে জ্বালানী অবকাঠামো বাড়ানোর যে পরিকল্পনা নিয়েছি, পরিকল্পনা মাফিক কাজ শেষ করতে পারলে আমরা আশা করি সরবরাহ ও চাহিদার মধ্যে ঘাটতি সুন্দরভাবে পূরন করতে পারবো। এতে শিল্প,বিদুৎত ও গুহস্থালিখাত যে সমস্যায় নিপতিত হয়েছে তা স্থায়ীভাবে সমাধান হবে।
চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিডিসি (CCDC) কর্তৃক খননকৃত ৩৬০১ মিটার গভীরতার এ কূপ থেকে প্রতিদিন ১২ থেকে ১৩ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। মূসক ও আয়করসহ এতে ব্যয় হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ও অতিথিবৃন্দ তিতাস-৩১ ও তিতাস-২৯ গভীর অনুসন্ধান কূপের খনন কাজ পরিদর্শন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি এবং জ্বালানি সচিব মোঃ জিয়াউল হক।






















আপনার মন্তব্য লিখুন