তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বার্তা সম্পাদক প্রকাশিত: 7:21 pm , 26 August 2026, Wednesday , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
সংবাদদাতা : বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২০২৭ কার্যবর্ষের ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট ২০২৬) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ১৭ আগস্ট সভাপতি হিসেবে তানজিনা আক্তার চৈতি এবং সাধারণ সম্পাদক হিসেবে রাইহান উদ্দিনকে মনোনীত করা হয়েছিল।
ঘোষিত নতুন পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন- সহ-সভাপতি তারেক আল মুনতাছির, যুগ্ম-সাধারণ সম্পাদক নুসরাত জাহান জেরিন, সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান নিরব, সহ-সাংগঠনিক সম্পাদক নাইমা খাতুন, অর্থ সম্পাদক আশিক বিন আলম সোহাগ , দপ্তর সম্পাদক সুরাইয়া ইয়াসমিন সুমি, উপ-দপ্তর সম্পাদক মুহাম্মদ শাফায়াত হুসাইন , প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোছাঃ সোমনা আক্তার, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জিসি দেবনাথ , প্রচার সম্পাদক নাদিরা জাহান প্রীতি , উপ-প্রচার সম্পাদক সাদিয়া জাহান হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তাকিম হাসান, সম্পাদকীয় পর্ষদ আমানুর রহমান ও মাহজাবীন তাসনীম রুহী, কার্যনির্বাহী সদস্য সানজিদা আফরিন মেঘলা ও ইমরান মাহমুদ ।
সংগঠনের সভাপতি তানজিনা আক্তার চৈতি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারুণ্যের মেধা, মনন ও শক্তিকে কাজে লাগিয়ে এবং একে অন্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে লেখালেখির চর্চাকে আগামী দিনে আরও এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন বলেন, দেশজুড়ে ছড়িয়ে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যকে একসঙ্গে করে লেখালেখিসহ অন্যান্য কার্যক্রম ও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাই হবে আমাদের মূল লক্ষ্য।






















আপনার মন্তব্য লিখুন