ঢাকা       |

সামাজিক ব্যক্তিত্ব অপু সারোয়ার খানের ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

বার্তা সম্পাদক

প্রকাশিত: 7:54 pm , 25 September 2026, Friday , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে

বার্তা সম্পাদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট এলাদত ভিলার মরহুম গোলাম আহম্মদ খানের কনিষ্ঠপুত্র বন্ধু বৎসল সামাজিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সংস্কৃতি সেবক অপু সারোয়ার খান গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ১ কন্যা ভাই বোন রেখে গেছেন। অপু সারোয়ারের মৃত্যুর খবরে শহরে শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ তাকে দেখতে বাড়িতে ভীর করে।

এদিকে শুক্রবার বাদ জুম্মা নামাজে জানাজা পুনিয়াউট এলাদত ভিলা সংলগ্ন খাজা বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় তার পুত্র তাবরিজ খান ইমামতি করেন। নামাজে জানাজায় মরহুমের স্মৃতি চারণ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর ৩ আসনের সংসদ সদস্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি, বন্ধুদের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনর সভাপতি আল আমীন শাহীন ,পরিবারের পক্ষে মরহুমের ভাই আলম খান ,পুত্র তাবরিজ খান।

পরে খান বাড়ি পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ সহ বিভিন্ন নেতৃবৃন্দ তাকে শেষ দেখা দেখতে তার বাড়িতে যান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »