ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধ ও মাদকমুক্ত সুশৃঙ্খল ব্রাহ্মণবাড়িয়ার জন্য সকলের সহযোগিতা চাই -নবাগত পুলিশ সুপার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ , ২৯ জুলাই ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ২৭ জুলাই যোগদান করেছেন। ২৯ জুলাই সোমবার সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং-এ মিলিত হয়ে গভীর আন্তরিকতায় অর্পিত দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি অপরাধমুক্ত ব্রাহ্মণবাড়িয়ার জন্য সুনাগরিকদের সহযোগিতা কামনা করেন এবং বলেন শহরকে নিরাপদ করার জন্যে নাগরিক তথ্য সংগ্রহ করা হবে। মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি অসামাজিক কার্যকলাপ,ইভটিজিংসহ অন্যান্য অপরাধ রোধেও পদক্ষেপ নেয়ার কথা জানান। সমাজের লোকজনকে অপরাধ দমনে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন, মাদকের বিষয়ে পুলিশ জিরো টলারেন্স দেখাবে। মাদক চোরাচালানী-ব্যবসায়ী কাউকে ছাড়া হবেনা। সবাইকে আইনের আওতায় আনা হবে। এর সঙ্গে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তাকেও রেহাই দেয়া হবেনা। তিনি বলেন মাদক আমার কাছে একটা সমস্যা। আমি নিজে সিগারেট খাইনা, চাও খাইনা। আমার টিম মেম্বারদের সেভাবেই কাজ করতে হবে। কারণ মাদক থেকে হাজার অপরাধের সৃষ্টি হয়। এটি জাতি ধ্বংসের সহজ একটি প্রক্রিয়া। রাজনৈতিক পরিচয়ে অপরাধ করেও কেউ পার পাবেনা বলে জানান পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া মহোদয়। তিনি বলেন অপরাধী একজন অপরাধীই।
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব আলমগীর হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব রেজাউল কবির, জেলা পুলিশের বিশেষ শাখার এএসপি মোঃ আলাউদ্দিন, ডিআইও-১ মো: ইমতিয়াজ আহমেদসহ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »