ঢাকা       |

অবৈধ জালে আগুন ঃ ১ জনের কারাদন্ড

বার্তা সম্পাদক

প্রকাশিত: 5:15 pm , 20 July 2019, Saturday , পোষ্ট করা হয়েছে 7 years আগে

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্ধ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধ কারেন্ট জাল মজুদ ও বিক্রি করার দায়ে মোঃ হারুন-অর-রশিদ নামে এক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের জগত বাজারের মেসার্স এস.এম ট্রেডার্সে অভিযান পরিচালনা করেন। এ সময় দোকান থেকে প্রায় ১৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় অবৈধ কারেন্ট জাল মজুদ ও বিক্রির দায়ে দোকানের মালিক মোঃ হারুন-অর-রশিদকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে জব্ধকৃত কারেন্ট জাল খালপাড় তিতাস নদীর তীরে নিয়ে ভস্মীভূত করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »