অস্বাভাবিক মৃত্যু বেড়েছে ॥ ১৫ দিনে ১৫ লাশ মর্গে
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ , ১৫ জুন ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেনুসরাত জেরিন: ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বেড়েছে। চলতি জুন মাসে ১৫ টি লাশের ময়না তদন্ত হয়েছে সদর হাসপাতাল মর্গে। অধিকাংশই রহস্যজনক মৃত্যু। আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক । রেল পথের পাশে সড়কে বিলে ঘওে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে লাশ। নেশাসক্ত হয়ে মৃত্যুও ঘটনা রয়েছে। হত্যা নির্যাতনের অভিযোগও আছে বিভিন্ন ঘটনায়। সড়ক দূঘটনাও রয়েছে।
বিভিন্ন তথ্যে জানা যায় জুন মাসের প্রথম দিকেই কালীসীমা রেল ক্রসিং এলাকায় অজ্ঞাত একজনের লাশ উদ্ধার হয়, একই দিনে ব্রাহ্মণবাড়িয়া কলেজ সংলগ্ন রেল পথ থেকে উদ্ধার হয় অপর একজনের লাশ। ৭ জুন শিমরাইল কান্দি এলাকায় বিদ্যুত বিভাগের কর্মকর্তার ট্রেনে কাটা লাশ উদ্ধার হয়। একই দিনে শহরের মধ্যপাড়ার সমর পালের বাড়িতে তার দোকান কর্মচারী হৃদয় দাসের লাশ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি হত্যাকান্ড বলে অভিযোগ রয়েছে হৃদয়ের পরিবারের। ৯ জুন সরাইল উপজেলার চুন্টা নয়াহাটিতে সোহাগী নামক স্কুল পড়–য়া ছাত্রীর লাশ ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। একই দিনে সরাইলের শোল কান্দি ব্রীজের নীচ থেকে সুমন মিয়া ও লাশ পাওয়া যায় , ডান্ডি নেশায় আসক্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হয়। ১০ জুন পিকআপ ভ্যানের চাপায় জাহাঙ্গীর আলম নামক রং মিস্ত্রী নিহত হয়। ১০ জুন পৌর এলাকার দাতিয়ারায় ফাতেমা খাতুন এর লাশ উদ্ধার হয়। এছাড়া নাসির নগরের চাপরতরা ও সাফিয়া খাতুন এক গৃহবধূর লাশ গলায় ফাস দেয়া অবস্থায় উদ্ধার হয়। নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে। গত ১১ জুন নাসিরনগরের দাত মন্ডলে বিলে রফুজ মিয়ার লাশ জমিতে পাওয়া যায়। ১১ জুন অজ্ঞাত ব্যক্তির লাশ বড়হরণ এলাকা থেকে উদ্ধার হয়। একই দিনে নবীনগরের আল আমিন নামক এক যুবকের লাশ উদ্ধার হয়। একই দিনে কসবার কাইমপুরে সুমা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার হয়। একই দিনে বিজয়নগরের পত্তনে আকলিমা নামক নারী কীটনাশক খেয়ে মারা যায়। এছাড়া ১৩ জুন আখাউড়ারর মনিয়ন্দ গ্রামে সেনা সদস্য শাহজাহান খুন হয়।






















আপনার মন্তব্য লিখুন