ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল তিন স্কুলছাত্রী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ , ১৯ জুলাই ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়  বাল্য বিয়ে থেকে প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেল তিন স্কুলছাত্রী। আজ শুক্রবার একদিনে তিনটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ দিন বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরীফুল হক বিয়ে বাড়িতে উপস্থিত থেকে বাল্যবিবাহের বিরুদ্ধে পদক্ষেপ নেন।

জানা যায়, পৌর এলাকার লাল বাজার রেলগেইটের বাসিন্দা নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হচ্ছিল বিজয়নগরের বরের সঙ্গে। মনিয়ন্দে সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হচ্ছিল কসবা উপজেলায়। ভারপ্রাপ্ত ইউএনও বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বন্ধ করার পাশাপাশি অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেন। উপজেলার ছয়ঘরিয়া গ্রামে প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে কনের বাড়িতে হাজির হয়নি ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আসতে থাকা বর পক্ষের লোকজন। ১৫ বছরের ওই মেয়েটির পরিবারের লোকজন মুচলেকায় উল্লেখ করেন নির্ধারিত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না।

আখাউড়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল হক জানান, বিভিন্ন মাধ্যমে চারটি বাল্যবিবাহর খবর পাওয়া যায়। আমরা প্রতিটি বাড়িতে গিয়েই উপস্থিত হই। এর মধ্যে একটি মেয়ের বয়স ঠিক থাকায় বিয়ের অনুমতি দেয়া হয়। মনিয়ন্দের মেয়েটির বিয়ের জন্য ভুয়া একটি জন্মনিবন্ধন বানানো হয়েছিল। বাকি দু’টির কাগজপত্র নিয়ে দেখা যায় বিয়ের বয়স হয়নি। বাল্যবিবাহ বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলে সহযোগিতা করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »