আখাউড়ায় কৃষি জমির মাটি বিক্রি জরিমানা গুনলেন অভিযুক্ত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ , ১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি বিক্রির অভিযোগে মো. আলম ভূঁইয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি রবিবার বিকেলে ঘাগুটিয়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ঘাগুটিয়া বিজিবি বিওপি সংলগ্ন এলাকার কৃষি জমি থেকে এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উঠিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারা লংঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারায় অর্থদণ্ড আদায় করা হয়।






















আপনার মন্তব্য লিখুন