আখাউড়ায় ফেন্সিডিল স্কফ সহ ১ জনকে আটক করেছে র্যাব
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪২ পূর্বাহ্ণ , ৭ আগস্ট ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
সংবাদদাতা ্। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় মাদকের ৭৬ হাজার ২০০ টাকা, ৪১ বোতল ফেনসিডিল ও স্কফ এবং ১০০ পিস ইয়াবাসহ ইমন (১৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার সকালে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক টিম আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামে অভিযান চালিয়ে ২১ বোতল ফেনসিডিল ও ২০ বোতল স্কফসহ তাকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।






















আপনার মন্তব্য লিখুন