ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় রাজহাঁস খুঁজতে গিয়ে মিললো পোড়া নারীর লাশ, যুবক আটক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ , ২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরি হওয়া হাঁস খুঁজতে গিয়ে এক নারীর পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফারহান রনি (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশ। ফারহান আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার ছেলে।

নিহত নারী হলেন হীরাপুর এলাকার নুরুল ইসলাম বেপারীর স্ত্রী হরলুজা বেগম (৫০)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজির বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। সেই হাঁস খুঁজতে বের হন হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল। মঙ্গলবার সকাল ৭টার দিকে তারা শাহনেওয়াজ ভুইয়ার জায়গায় থাকা পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন ও পোড়া গন্ধ পান।

তখন তারা পরিত্যক্ত ঘরটিতে গেলে সেখানে থাকা ফারহান রনি জানায় সে পাতা পোড়া দিয়েছে। কিন্তু এ কথায় বিশ্বাস না হলে ঘরের ভেতরে কি দেখতে চান এনামুল ও রোমানরা । এ সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারার হুমকি দেয়।

এতে সন্দেহ ঘনীভূত হলে তারাসহ গ্রামের লোকজনসহ গিয়ে গর্তে পুড়তে থাকা একটি লাশ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ফারহান রনিকে আটক ও পোড়া লাশটি উদ্ধার করেন।

মরদেহের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় এবং মাথা অনুপস্থিত থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। তবে হাতে চুড়ি থাকার কারণে এটি নারীর দেহ বলে ধারণা করা হয়।

পরবর্তীতে ফারহান রনির দেওয়া তথ্যের ভিত্তিতে কাছাকাছি এলাকা থেকে পোড়া মাথা উদ্ধার করে নিহত নারীরপরিচয় নিশ্চিত করেন পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মঙ্গলবার ভোরে ফারহান রনি তাকে ডেকে নিয়ে আসে। তবে কেন তাকে হত্যা করা হয়েছে এবং মরদেহ পোড়ানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম বলেন, ঘটনা উদঘাটনে সিআইডি এবং পিবিআইকে যুক্ত করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ জানতে পুলিশ গভীর তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »