ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ১২ হাজার লিটার অপরিশোধিত তেল জব্দ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:১৫ পূর্বাহ্ণ , ৬ আগস্ট ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে  অপরিশোধিত তেল খোলাবাজারে বিক্রির সময় ১২ হাজার লিটার তেলবোঝাই একটি লরি জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। সোমবার রাত ৯টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার বাজার থেকে লরিটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এনএসআই সূত্রে জানা গেছে, কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্র থেকে উৎপাদিত গ্যাসের সঙ্গে বের হওয়া অপরিশোধিত তেল নিয়ে একটি লরি (চট্ট মেট্রো-ঢ-০৮০০৪৬) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় আসছিল। ঘাটুরা গ্যাসক্ষেত্রে তেল পরিশোধনের জন্য আনা হচ্ছিল। গোপন সংবাদ পেয়ে ওই লরি থেকে ধরখার বাজারের একটি দোকানে তেল বিক্রি করার সময় লরিটি জব্দ করা হয়। তবে লরি চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি।আখাউড়া থানা পুলিশের ধরখার ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম চৌধুরী জানান, ধরখার বাজারে ‘হিমেল ভান্ডারী তৈল ভান্ডার’ নামের এক খুচরা দোকানে তেল বিক্রির জন্য লরিটি থামানো হয়েছিল। কিন্তু তেল বিক্রি করতে পারেনি। তার আগেই লরিটি জব্দ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »