ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া বন্দরে যাত্রী পারাপার বন্ধ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ , ১৩ মার্চ ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

সায়মন ওবায়েদ শাকিল: ব্রাহ্মণবাড়িয়ার জেলার আখাউড়া উপজেলায় অবস্থিত আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে ভারতের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট কর্তৃপক্ষ। ১৩ মার্চ শুক্রবার থেকে যাত্রী পারপার বন্ধের কথা বলে নোটিশ টানানো হলেও বৃহস্পতিবার বিকেল থেকেই যাত্রী পারাপার বন্ধ করে দেয়া হয় কোনো যাত্রীকে ঢুকতে দিচ্ছেনা তারা। তবে, ওই নোটিশে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ, আর্ন্তজাতিক সংস্থা ও বিভিন্ন প্রকল্পের ভিসাধারী যাত্রীরা যাতায়ত করতে পারবে বলে উল্লেখ করা হয়ছে।

আখাউড়া আর্ন্তজাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন ভারতীয় নাগরিক যারা বাংলাদেশ আছেন তাদেরকে যেতে দেবে কি না সে বিষয়ে সেখানকার কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানায়নি।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশ জানিয়েছেন, সকাল থেকে মেডিকেল ভিসার যাত্রীদের ঢুকতে দিলেও টুরিস্ট ভিসার যাত্রীদের ঢুকতে দিচ্ছে না আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে যাদের আগরতলা বিমানবন্দর থেকে ফ্লাইট ছিল, শুধুমাত্র তাদেরকে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের অনুরোধে ঢুকতে দেয়া হয়। বিকেল থেকে আর কোনো যাত্রীকেই ঢুকতে দেয়া হয়নি ভারতে। যাত্রীদের অবগতির জন্য সেখানে নোটিশ ঝুলিয়ে দেয় আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত এ নোটিশ কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »