ঢাকা       |

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৫ টন আদা

বার্তা সম্পাদক

প্রকাশিত: 2:15 pm , 10 July 2023, Monday , পোষ্ট করা হয়েছে 3 years আগে

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় পাঁচ টন আদা আমদানি করা হয়েছে। সোমবার (১০ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় আদাভর্তি একটি ট্রাক স্থলবন্দরে এসে পৌঁছায়। এর মধ্য দিয়ে আবারও গতি ফিরছে বন্দরের আমদানি বাণিজ্যে। প্রতি টন আদার আমদানি মূল্য ৪৫০ মার্কিন ডলার। আদাগুলো কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করবে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।
এর আগে গত শনিবার বিকেলে ভারত থেকে ১১ টন পেঁয়াজের একটি চালান আসে বন্দরে। বন্দর দিয়ে মোট ২০০ টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলেছে বিডিএস করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান।
আখাউড়া স্থলবন্দরের সুপারিন্টেনডেন্ট মো. সমাউল ইসলাম জানান, মদিনা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান বন্দর দিয়ে আদা আমদানি করেছে। মোট ১০ টন আদা আমদানির জন্য এলসি খুলেছে প্রতিষ্ঠানটি। আমদানি পণ্য থেকে যথারীতি কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন মাশুল আদায় করবে বলে জানান তিনি।
—মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »