ঢাকা       |

আগামী ২০ আগষ্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হবে নৌযান শুমারি

বার্তা সম্পাদক

প্রকাশিত: 5:13 pm , 12 August 2026, Wednesday , পোষ্ট করা হয়েছে 1 month আগে

সংবাদদাতা : নৌ-যানের নিরাপত্তা, নৌ পথে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা বৃদ্ধিসহ নৌ চলাচলের ক্ষেত্রে সার্বিক শৃঙ্খলা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে নৌযান শুমারি। আগামী ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশব্যাপী কার্যক্রমের আওতায় এ শুমারি কার্যক্রম চলবে। এ উপলক্ষ্যে আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে নৌযান শুমারি বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ। এ সময় নৌযান শুমারির পরিসংখ্যান তথ্য ও বিভিন্ন ডাটাবেজ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ইশরাক মুহম্মদ অন্তিক। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশসিক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, অতিরিক্ত পুলিশ সুপার আবুসাঈদ মোঃ গাওছুল আজম প্রমূখ।

সভায় জানানো হয়, দেশের অভ্যন্তরীণ জলসীমানায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের সঠিক সংখ্যা, ধরণ ও কাঠামোগত বৈশিষ্ট্য ডাটাবেজ করতে দেশে প্রথম বারের মত নৌযান শুমারি হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও নৌপরিবহন অধিদপ্তর উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়িত হবে। এর ফলে নৌ পরিবহন খাতের উন্নয়নের পাশাপাশি নাবিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণসহ নৌ পরিবহন ব্যবস্থার নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে বিভিন্ন সংস্থা কর্তৃক ন্যাশনাল ডাটা হিসিবে ব্যবহার করবে। এতে নৌযানের নিরাপত্ত, দুর্ঘটনা হৃাসে কার্যকর পদক্ষেপ গ্রহনে সহজতর হবে। সে সাথে নৌপরিবহন খাতে নিয়োজিত জনবলের নৌ দুর্ঘটান পরবর্তী প্রকৃত ভূক্তভোগীদের দ্রুত শনাক্ত এবং স্বচ্ছতার সাথে অর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত হবে। তবে সামরিক বাহিনীর নিজস্ব তত্ববধানে পরিচালিত নৌযান নৌশুমারির আওতামুক্ত থাকবে।

সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিআইডব্লিউ কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »