আজমীর শরীফের খাদেম সৈয়দ মোহাম্মদ আলী চিশতী ব্রাহ্মণবাড়িয়ায়
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ , ১১ অক্টোবর ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
ফজলে রাব্বি : ভারতের আজমীর শরীফের বিশিষ্ট গদিনাসীন খাদেম সৈয়দ মোহাম্মদ আলী চিশতী ব্রাহ্মণবাড়িয়ায় এসেছেন। তিনি গত ৮ অক্টোবর বাংলাদেশে আসেন এবং ঢাকায় ভক্তদের সঙ্গে সাক্ষাৎ শেষে এখন ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছেন এবং ১৫ অক্টোবর পর্যন্ত তিনি ব্রাহ্মণবাড়িয়ায় থাকবেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় টেংকের পাড়ে অবস্থানকালে তিনি ভক্তদের সঙ্গে সাক্ষাৎ মতবিনিময় করেন। এসময়ে তিনি খাজা মাঈনুদ্দিন চিশতী (রাঃ)-এর সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ এসে ভাল লাগছে। এখানে খাজা ভক্তদের আন্তরিকতায় আমি আনন্দিত হয়েছি।






















আপনার মন্তব্য লিখুন