ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসুন মানবতাকে জিতিয়ে দেয় আরেকবার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ , ৮ মে ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

৮ মে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষক যুব রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান সায়মন ওবায়েদ শাকিল ।

এসময় তিনি বলেন, ৮ মে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতায় যুব রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিট সারা দিন ব্যাপী মানবসেবা মূলক বিভিন্ন কর্মকাণ্ডের উদ্যোগ গ্রহণ করেছেন। করোনা ভাইরাসকে মোকাবেলায় পুরো বিশ্ব যেখানে থমকে আছে, যেখানে পুরো দেশের মানুষদের ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে সেখানে আমরা সারা বাংলাদেশে রেডক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবকরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমরা ঘর থেকে বের হয়েছি মানুষের সুরক্ষা নিশ্চিত করতে।

জাতীয় সদর দপ্তর সহ সারা বাংলাদেশের যুব রেড ক্রিসেন্টের একদল তরুণ,উদ্যমী, নির্ভীক যুব স্বেচ্ছাসেবকরা প্রতিদিন বিভিন্ন সরকারী বেসরকারী হাসপাতাল ও জনসমাগমপূর্ণ স্থানে জীবাণুনাশক স্প্রে, খাদ্য সামগ্রী বিতরণ, হাত ধোয়া কর্মসূচি ও করোনা ভাইরাসের বিস্তার রোধে সচেতনতামূলক বিভিন্ন কর্মকান্ড করে যাচ্ছেন।

জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান সায়মন ওবায়েদ এ সময় আরও বলেন, সকলের কাছে আমাদের একটাই চাওয়া করোনার বিরুদ্ধে সকলেই ঘরে থাকুক। আমরা বিশ্বাস করি জয় আমাদের আসবেই, তবে তার জন্য প্রয়োজন সমাজের সকলের সহযোগিতা। আমরা আপনাদের জন্য বাহিরে আছি, আপনারা আমাদের জন্য ঘরে থাকুন।


ঘরে থাকুন.. ঘরে থাকুন.. ঘরেই থাকুন..
আমরা বাইরে কাজ করছি আপনার জন্য
পুরো দেশ ও বিশ্ব জুড়ে। তিনি এসময় বলেন, এখনই সময় মানুষের পাশে দাড়াবার। আমরা কাজ করছি মানুষের কল্যাণে। আপনারাও সকলেই এগিয়ে আসুন মানবতার কল্যাণে। দারিদ্র্য অসহায় মানুষের পাশে দাড়ান,সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সকলে এগিয়ে আসলেই মানবতা আরেকবার জিতে যাবে।
লেখকঃ সায়মন ওবায়েদ শাকিল, প্রশিক্ষক ও জনসংযোগ পরিকল্পনা বিভাগের প্রধান যুব রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিট।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »