ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইকরাম হত্যা মামলার প্রধান আসামী শিমুল সহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ , ১৪ আগস্ট ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইকরাম হত্যা মামলার প্রধান আসামী “শিমুল”সহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প। র‌্যাব সূত্র ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিং এ জানান,
র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গত ১১ আগস্ট জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন কালিকচ্ছ (বারজীবিপাড়া) চাঞ্চল্যকর ইকরাম হোসেন (১৭), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-কালিকচ্ছ (নন্দিপাড়া), থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানের নিমিত্তে র‌্যাবের গোয়েন্দা টিম উক্ত স্থান পরিদর্শন করে এবং জানতে পারে যে, ভিকটিম ইকরাম হোসেন সরাইল সরকারী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। ভিকটিম তার খালাতো বোন লাভলী আক্তারের বাড়িতে পড়াশুনা করিয়া আসছে। আসামী শিমুল লাভলী আক্তারের মেয়ে সুমাইয়া আক্তার সিমুকে তার স্কুলে আসা যাওয়ার পথে সবসময় উত্যক্ত করতো । ভিকটিম ইকরাম হোসেন ও লাভলী আক্তার অভিযুক্ত শিমুলের এহেন কর্মকান্ডে বাধা প্রদান করে এবং প্রতিবাদ করে। একপর্যায়ে আসামী শিমুল সুমাইয়া আক্তারের গায়ে হাত দিলে লাভলী আক্তার সরাইল থানায় সংবাদ প্রদান করলে পুলিশের সহযোগীতায় তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত আসামী শিমুলকে গত ১৩ অক্টোবর ২০১৮ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৮(আট) মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। আসামী শিমুল হুমকি প্রদান করে যে, জেল হাজত থেকে বের হয়ে এসে ভিকটিম ইকরাম হোসেন ও তার বাবাকে প্রাণে মেরে ফেলবে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত ১০ আগস্ট ২০১৯ ইং রাত থেকে ১১ আগস্ট ২০১৯ ইং তারিখ সকাল অনুমান সাড়ে ৮টার মধ্যে যে কোন সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন কালিকচ্ছ (বারজীবিপাড়া) ”র বাহার আলীর বাড়ির উত্তর ভিটার দোচালা টিনের বসত ঘরে ভিকটিম ইকরাম হোসেনকে আসামী মোঃ শিমুল (২৮), সোহাগ মিয়া (২৪), উভয় পিতা-মৃত রবিউল্লাহ, নাজিম উদ্দিন (৫৫), পিতা-মৃত মোতালিব মিয়া, নাজমা বেগম (৪০), স্বামী-রফিক মিয়া, সর্ব সাং- কালিকচ্ছ (বারজীবিপাড়া), ইমরানুল হাছান সাদী (১৯), পিতা-আবুল ফজল ওরফে মজনু, সাং-বড্ডাপাড়া, সর্ব থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’গণ গলা কেটে হত্যা করে সাদা রংয়ের বস্তায় ভরে রাখে। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করে যার মামলা নং-১৮, তারিখ ১১ আগস্ট ২০১৯ ইং। মামলা দায়েরের পরপরই উক্ত হত্যাকারীদের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয়। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল উন্নত প্রযুক্তি ব্যবহার করে ১৪ আগষ্ট ইং তারিখ সাড়ে ৪ টায় প্রধান আসামী মোঃ শিমুল (২৮) ও সোহাগ মিয়া (২৪), উভয় পিতা-মৃত রবিউল্লাহ, সাং-কালিকচ্ছ (বারজীবিপাড়া), থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে বিজয়নগর থানাথীন হরসপুর এলাকার আসামী শিমুলে আত্মীয়ের বাসা থেকে আটক করা হয়। আসামীদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »