ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে পথশিশু ও অসহায় দুস্থদের মাঝে ব্রাহ্মণবাড়িয়া পুনাকের ঈদ সামগ্রী বিতরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ , ১১ আগস্ট ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পুনাকের পক্ষ হতে পবিত্র পবিত্র ঈদ-উল-আযহা-২০১৯ উপলক্ষে পথশিশু ও অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ আগষ্ট  রবিবার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ব্রাহ্মণবাড়িয়ার উদ্দ্যোগে সদর সার্কেল অফিস প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনিসুর রহমান,পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী মিসেস শাহানা আক্তার মুক্তি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজাউল করিম,অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল,ব্রাহ্মণবাড়িয়া। আবু সাঈদ,অতিরিক্ত পুলিশ সুপার, (সদর দপ্তর), ব্রাহ্মণবাড়িয়া। মোঃ আলা উদ্দিন, সহকারী পুলিশ সুপার,জেলা বিশেষ শাখা, ব্রাহ্মণবাড়িয়া। মুর্শিদা মাহবুবা মুন্নি,সহ-সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল,ব্রাহ্মণবাড়িয়া। পরে পথশিশু ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী (তৈল,চিনি,দুধ,গরম মসল্লা,পোলাও চাল,সেমাই ইত্যাদি) বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) সমাজের অবহেলিত মানুষের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। সভাপতি তার বক্তব্যে বলেন, এই ঈদ-উল-আযহার আনন্দ পথ শিশু ও অসহায় দুস্থদের সাথে ভাগাভাগি করে নিতে-দিতে আমাদের এই উদ্দ্যোগ। আমরা চাইলে সমাজের চিত্র পরিবর্তনের কাজটি একত্রে মিলেমিশে অনেক সহজেই করতে পারি। তাই আমরা চাই আমাদের মতো সমাজের অন্যরাও এদের জন্য এগিয়ে আসুক। পরবর্তীতে অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »