ঢাকা       |

ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপির আহবায়ক শাহীন এ সদস‍্য সচিব রহিম এবং প্রধান উপদেষ্টা হয়েছেন শেখ জামান

বার্তা সম্পাদক

প্রকাশিত: 1:04 pm , 19 September 2025, Friday , পোষ্ট করা হয়েছে 1 year আগে

ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপির আহবায়ক শাহীন এ সদস‍্য সচিব রহিম এবং প্রধান উপদেষ্টা হয়েছেন শেখ জামান

সংবাদদাতা : অনেক জল্পনা কল্পনা ও বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়েস্টার্ন নিউইয়র্ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর সোমবার কমিটির আহবায়ক হিসাবে দায়ীত্ব দেয়া হয়েছে যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক নেতা শাহিনুর ইসলাম শাহীন ও সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন অবিভক্ত ঢাকা মহানগর তাঁতীদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম। সুপার সিক্স নেতৃত্বে যারা রয়েছেন যথাক্রমে তারা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল আলম, যুগ্ম আহবায়ক সিরাজুল মোস্তফা জাবেদ, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম প্রিন্স মৃধা প্রমুখ।

৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী আহবায়ক কমিটির প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন- নিউইয়র্ক স্টেট্ পুলিশের সাবেক ডিটেকটিভ শেখ ওহেদুজ্জামান। বিগত পাঁচ বছরের দাবী ও স্বপ্ন ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপি কমিটির বাস্তব রূপ নিয়েছে গত সপ্তাহে সুপার সিক্স নেতৃত্বের নাম ঘোষণার মধ্যে দিয়ে। আনন্দঘন সেই অনুষ্ঠানে ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপি গঠনের প্রথম স্বপ্নদ্রষ্টা মতিউর রহমান লিটুকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো হয়েছে।

প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে এবং বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার এইচ খোকনকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর প্রধান উপদেষ্টা শেখ ওয়েদুজ্জামানকে তার অক্লান্ত পরিশ্রম ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমে অনেক দিনের স্বপ্ন ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপির কমিটি বাস্তব রূপ নেয়ায় আনুষ্ঠানিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। নিউইয়র্ক স্টেট্ বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানকেও ধন্যবাদ জানানো হয়েছে।
নিউইয়র্ক স্টেটের ১৪টি কাউন্টি ও ৪টি বৃহত্তর শহর নিয়ে গঠিত ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপি, নিউইয়র্ক ইস্ট অর্থাৎ নিউইয়র্ক সিটি এলাকার পরেই ওয়েস্টার্ন নিউইয়র্কের ব্যাপ্তিস্থান, তাই নব নির্বাচিত নেতৃবৃন্দের রয়েছে তুলনামূলক অনেক কাজের পরিধি। ইতোমধ্যে চার সিটির অন্যতম সিটি- বাফেলো শহরেও অনুমোদন করা হয়েছে বাফেলো উত্তর ও বাফেলো দক্ষিণ নামে দুটি সিটি কমিটি।

অনুষ্ঠানে বাফেলো সিটি বিএনপি (উত্তর) এর নবনিযুক্ত আহবায়ক সিরাজুদ্দৌলা বাবুল, বাফেলো সিটি বিএনপি (দক্ষিণ) এর নবনিযুক্ত আহবায়ক হাবিবুর রহমান হাবিব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপির নবনিযুক্ত আহবায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা:

আহবায়ক: শাহিনুর ইসলাম শাহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক: নাজমুল আলম, যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ সিরাজুল মোস্তফা (জাভেদ), তরিকুল ইসলাম প্রিন্স, মোঃ জামাল উদ্দিন ( নায়াগ্রা ফলস), মুন্সি সাজেদুর রহমান টেন্টু, সারোয়ার আরিফ, হাসান মহায়মেন, মোঃ জাকারিয়া, সোলায়মান হোসাইন সালমান, মাহমুদুল হাসান, মোঃ জি মোস্তফা, আহমেদ মঈন, নুর সাফা (নায়াগ্রা ফলস), একেএম আবু হানিফ, আ: রাজ্জাক মাসুদ এবং সৈয়দ ওয়াসিম বাবু।

সদস্য সচিব:আব্দুর রহিম, যুগ্ম সদস্য সচিব: সিয়াম আহমেদ এছাড়া সহ সদস্য সচিব যথাক্রমে শওকত আকবর, রিপন হক ও মোঃ শাহ আলম ।সদস্য বৃন্দরা হলেন: কামাল উদ্দিন, তোফাজ্জল হোসেন, মনিরুল আহসান, মিলাদুল ইসলাম, শরিফজাদা মাহবুব রহমান, সৈয়দ মুমিত, শামসু উদ্দিন, তৌহিদুল মাওলা রিফাত, সানাউল হক নিরু, মোস্তফা কামাল, শাহাবুদ্দিন, শাখাওয়াত হোসাইন, শরফুদ্দিন মোল্লা, এনামুল হক, সৈয়দ পুনম, নোবেল হুমায়ুন, নূর উদ্দিন চৌধুরী মারুফ, মোঃ বশির উদ্দিন, তোজাম্মেল হোসেন, মোয়াজ্জেম হোসেন, মোতালেব খান,নজিরুল হক রুবেল, গিয়াস উদ্দিন মিলাত, সালেহ আহমেদ, মোসলেম উদ্দিন, শামসুল আলম রিটু, আমজাদ হোসেন, আইয়ুব, মোঃ ইদ্রিস, আলিম রারী, আশিক ভূঁইয়া রিমন, রাসেল আহমেদ. আতিকুল ইসলাম, আসিফ রহমান, মোস্তাক আহমেদ খান, হাসান সরকার, সেলিম উদ্দিন, মোছাঃ লিনা ও মোমেনা বেগম।

এছাড়া প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন শেখ অহেদুজ্জামান, উপদেষ্টা: কামাল উদ্দিন এবং বদরুদ্দোজা রাজিব।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »