ঢাকা       |

কবিরাজি চিকিৎসায় হাড়ের রোগের ঝুঁকি

বার্তা সম্পাদক

প্রকাশিত: 7:39 pm , 6 March 2026, Friday , পোষ্ট করা হয়েছে 7 months আগে

সংবাদাতা : কবিরাজি চিকিৎসায় হাড়ের রোগের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন অর্থোপেডিক সার্জন ডা. মো. সোলায়মান।এই চিকিৎসক বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় হাড় ভাঙা, হিপ ফ্র্যাকচার এবং জয়েন্টের বিভিন্ন সমস্যায় অনেক রোগী প্রথমে কবিরাজি বা অবৈজ্ঞানিক চিকিৎসার শরণাপন্ন হন। এতে অনেক সময় রোগের জটিলতা বেড়ে যেতে পারে। ডা. মো. সোলায়মান বলেন, হাড় ভাঙা বা গুরুতর আঘাতের ক্ষেত্রে সঠিক পরীক্ষা-নিরীক্ষা এবং আধুনিক অর্থোপেডিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় ভুলভাবে হাড় বসানো, অতিরিক্ত চাপ দিয়ে বেঁধে রাখা বা চিকিৎসা নিতে দেরি করার কারণে হাড় ঠিকভাবে জোড়া লাগে না এবং পরে দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হতে পারে।

বিশেষজ্ঞ এই চিকিৎসক বলেন, বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে ভুল চিকিৎসার ঝুঁকি আরও বেশি। বয়স্কদের হিপ ফ্র্যাকচার বা শিশুদের হাড় ভাঙার ক্ষেত্রে দ্রুত অর্থোপেডিক বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নেওয়া জরুরি। সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে অধিকাংশ রোগী দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

হাড়ের আঘাত বা তীব্র ব্যথা হলে দ্রুত এক্স-রে বা প্রয়োজনীয় পরীক্ষা করে সঠিক চিকিৎসা নেওয়া উচিত বলে জানানি তিনি। এতে জটিলতার ঝুঁকি কমে এবং রোগীর দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে।

ডা. মো. সোলায়মান সম্পর্কে বিস্তারিত তথ্য এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য তার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করা যেতে পারে: https://drsulaimanortho.com

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »