ঢাকা       |

করোনার কনিষ্ঠযোদ্ধা রুদ্রজিৎ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 3:49 pm , 2 May 2020, Saturday , পোষ্ট করা হয়েছে 6 years আগে

বিশেষ প্রতিনিধি : করোনায় স্বাস্থ্য সচেতনতায় এবার প্রচারে নেমেছে প্রথম শ্রেণীতে পড়ুয়ারুদ্রজিৎ পাল নামে এক শিশু। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে মাইকিং করে মানুষকে ঘরে থাকার আহবান জানায় এই শিশু। পাশাপাশি নিজের হাতে লেখা সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করে ওই শিশু এদিকে একজন শিশুকে এমন ভাবে প্রচার করতে দেখে প্রশংসায় সরব হয়েছেন
আখাউড়াবাসী। যেভাবে শিশুটি রাস্তায় অটোরিক্সা করে মাইকে প্রচার করছেন তা দেখে উচ্ছুসিত হয়েছে মানুষ। সকলেই উদ্যোগের প্রশংসা করেন।
আখাউড়া পৌর এলাকার রাধানগর গ্রামের বাসিন্দা ‘দৈনিক কালের কন্ঠ’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও শিশু সংগঠক বিশ্বজিৎ পাল বাবুর সন্তান রুদ্রজিৎ পাল। মেধা বিকাশ প্রি ক্যাডেট স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে সে। রুদ্রজিৎ প্রায় তিন ঘন্টা করা মাইকিংয়ে বলেছে, ‘শুনুন শুনুন শুনুন। একটি ঘোষণা শুনুন। আপনারা স্বাস্থ্য সচেতন থাকবেন। অকারণে ঘর থেকে বের হবেন না। ঘর থেকে বের হলে মুখে পড়ুন মাস্ক, হাতে পড়ুন গ্লাভস। দূরত্ব বজায় রাখবেন। নিয়মিত হাত ধোবেন। ঘরে থাকুন, সুস্থ থাকুন ‘। রুদ্রজিতের কাকা প্রসেনজিৎ পাল সান্টু ও সুরজিত পাল অর্ণব এবং ধারাভাষ্যকার হিসেবে পরিচিত  খোরশেদ আলম বাবু কার্যক্রমের সময় সঙ্গে ছিলেন। শিশু রুদ্রজিতের এই উদ্যোগের প্রশংসা করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা। তিনি বলেছেন, এটি একটি ভালো উদাহরণ  আখাউড়াবাসীর জন্য। স্বাস্থ্য সচেতনায় তার মাইকিং, নিজের হাতে লেখা লিফলেট  বিতরণ, মাস্কও বিতরণ করছে। আশা করি এই শিশুর আহবানে সারা দিয়ে মানুষ  সচেতন হবে। আখাউড়া পৌরসভার মেয়র বলেন, ‘শিশু রুদ্রজিতের এই কার্যক্রম আমাদেরকে  বিবেককে নাড়া দিবে জাগ্রত করবে। আশা করবো ওই শিশুর কাছ থেকে শিক্ষা নিয়ে  আমরা সরকারি নির্দেশনা মেনে চলবো। সত্যিই শিশুর উদ্যোগে প্রশংসার  দাবিদার।’ আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়াকে লিফলেট দেয়ার  সময় তিনিও এ কার্যক্রমের প্রশংসা করেন। রুদ্রজিতের হাতে শুভেচ্ছা উপহার তুলেন দেন জেলা পরিষদ সদস্য মো. আতাউর রহমান নাজিম। এছাড়া রুদ্র আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম হেলাল, কৃষি অফিসার শাহানা বেগম, উপজেলা খাদ্য নিয়মন্ত্রক সজীব কাউছার, যুবলীগ নেতা আব্দুল মমিন বাবুল, মো. মনির খান, আবু কাউছার ভূঁইয়া, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিনসহ
নেতৃবৃন্দের মাঝে লিফলেট বিতরণ করে প্রশংসায় ভাসে। পুলিশ পরিদর্শক আরিফুল আমীনের স্ত্রী সালেহা নাসরিন আরিফ, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন নয়নসহ স্থানীয় সাংবাদিকরা রুদ্রকে দাঁড় করিয়ে ভিডিও করেন ও ছবি তুলেন। মেধা বিকাশ প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মো. জহিরুল ইসলাম সাগরও বেশ খুশি হয়েছেন বলে জানান। তিনি বলেছেন, ‘করোনা পরিস্থিতিতে এটি আলোচিত ঘটনার মধ্যে একটি।’ তার পড়াশুনা আর মেধার বিষয় নিয়েও তার শিক্ষক প্রশংসা করেছেন। রুদ্রজিতের বাবা বিশ্বজিৎ পাল বাবু জানান, টিভি দেখে সে স্বাস্থ্য সচেতনতার ডায়লাগ মুখস্থ করে প্রায়ই বাসায় বলতো। পরে মুখস্থ করা ডায়ালগ  কাগজে লিখলো। সঙ্গে নিজের পরিচিতির কথা যোগ করে দিলাম। লিফলেটের পাশাপাশি মাস্ক বিতরণের আবদার করলে সেটিও দেয়া হয় ‘

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »