কলম হোক সত্যের– ইমরানুল ইসলাম
বার্তা সম্পাদক প্রকাশিত: 11:13 am , 20 October 2020, Tuesday , পোষ্ট করা হয়েছে 6 years আগেকলম চলুক সত্যের পথে
যদিও আসে বাঁধা।
সৎ পথে এগিয়ে চলো
আসুক শত কাঁদা।
সত্যের মশাল হাতে নিয়ে
আলোর প্রদীপ জ্বালাও
সৎ পথিক এগিয়ে চলো
অসৎ দানবকে হঠাও।
কলম যখন ধরেছি হাতে
লিখবো শত ব্যথা।
প্রতিনিয়ত গিলে খাচ্ছে হাজারো
না বলা কথা।
টাকার অভাবে বেড়ে চলছে
অসহায় অভাগীর কান্না
এতিমের সম্পদ আত্মসাৎ করে
বড়লোকদের খুশির বন্যা।
স্বজনপ্রীতির মিলনমেলা বেড়ে চলছে
আজকের ভন্ড সমাজে।
মানবতা,মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে
মুখ লুকচ্ছি লাজে।






















আপনার মন্তব্য লিখুন