ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ , ১৭ মে ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান ভস্মিভুত হয়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত রবিবার রাত ২টায় একটি ফার্নিচারের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কসবা ইউনিটের একটি দল প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ১টি ডিজেল ও মবিল তেলের দোকান ও একটি সিলিন্ডার গ্যাসের দোকানে আগুন লাগলে তা নিমিষে ছড়িয়ে যায়। প্রায় ৪০ মিনিট পর ফায়ার সার্ভিসের দল এসে আগুন নেভাতে নেমে পড়ে। স্থানীয়রা জানায় গ্যাসের প্রায় শতাধিক সিলিন্ডার বিকট শব্দে বিষ্ফোরন হয়ে আগুনের লেলিহান শিখা এলাকায় আতংক সৃষ্টি হয়।
বাজার কমিটির সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান জানায়, কিভাবে আগুন লেগেছে তা আমাদের জানা নেই। খবর পেয়ে এসে দেখি মার্কেটে আগুন ছড়িয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকান্ডের ফলে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
কসবা ফায়ায় সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা লিডার সাইদুল ইসলাম জানান, প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত। আগুনে ১টি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান, মাছের খাবারের দোকান, সিমরান ফানিচার গ্যালারীসহ ১০টি দোকান পুড়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার মাস্দু উল আলম ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী উপস্থিত ছিলেন। তিনি বলেন অগ্নিকান্ডের ঘটনাটি সঠিকভাবে নিরূপন করার জন্য বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভূইয়াকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০টি দোকানের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতির বিবরনী জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »