ঢাকা      রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী কৃষক আহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ , ৬ জুন ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

নিয়ামুল আকঞ্জি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী কৃষক আহত। মঙ্গলবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ধজনগর গ্রামের মৃত নূর আলীর ছেলে আজম আলী ভূইয়া (৫৫) একই গ্রামের মৃত লোকমান ভূইয়ার ছেলে ইকবাল ভূইয়া (৪৫)।
সুলতানপুর ৬০ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্লাহ বলেন, সকালে ওই দুই কৃষক ধজনগর সীমান্তের সীমা রেখার পাশে গরু চড়াছিলেন। এ সময় আচমকা বিএসএফ তাদের লক্ষ্য করে ছিটা গুলি নিক্ষেপ করে। এতে গুলিবিদ্ধ হয়ে তারা আহত হন। স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা করান। বর্তমানে দুইজন শংকা মুক্ত।
তিনি আরো বলেন, ঘটনাটির পর পর বিষয়টি বিএসএফ’র উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।  এ বিষয়ে বিজিবি – বিএসেফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »