ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষ্ণনগরের স্মৃতি— আব্দুল্লাহ ইবনে সিদ্দিক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ , ২৮ অক্টোবর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

ছোট্ট হলেও গ্রামটা মোদের
সকল গ্রামের সেরা,

সোনা দিয়ে তৈরী এ গ্রাম
মায়া-মমতায় ঘেরা!
সবুজ ঘাসেতে ভরা মাঠ-ঘাট
দেখতে লাগে বেশ,
কৃষ্ণনগরের রূপ যে কভু
দেখা হয়না শেষ!

তিতাস নদীর পাড়ে এ গ্রাম
মেঘনাও আছে মিশে,
মাছ ধরাতে ব্যস্ত জেলে;
কৃষক’ও ফসল চাষে!

ছোট্ট একটি পাগলা নদী
এই গ্রামেরও পাশে,
সেথায় সবাই সাঁতার কাটে
সকাল, বিকেল, সাঁঝে!

এই গ্রামেতেই জড়িয়ে আছে
আমার রঙ্গীন শৈশব,
জানি কখনো পাবোনা আর
হারানো দিন’ ঐসব!

তবু যে মোর প্রেম কমেনা
এই গ্রামেরও প্রতি,
হাজার বছর থাকবে অটুট
কৃষ্ণনগরের স্মৃতি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »