ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাদ থেকে পড়ে যুবকের অনাকাক্ষিত মৃত্যু।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ , ১৮ মে ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের পাওয়ার হাউজ রোডে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল নারায়ণগঞ্জের হেলাল মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ একটি পোশাক তৈরি কারখানার ম্যানেজার পদে চাকরি করতেন।
নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ২৮ রমজান ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সাইফুল। ছুটি শেষে মঙ্গলবার স্ত্রী হাবিবা আক্তারকে নিয়ে নারায়াণগঞ্জে ফিরে যাওয়ার কথা ছিল তার। সোমবার রাতে শিমরাইল কান্দি এলাকার পাওয়ারহাউজ রোডের একটি পাঁচতলা ভবনের ছাদে আতœীয় স্বজনদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সাইফুল। এ সময় আড্ডার ফাঁকে মোবাইলে ইউটিউবে ভিডিও দেখার সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত সাইফুলকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি খোঁজ খবর নিচ্ছে। এখনও কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »