ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনতা আটক করলেন ৩ গরু চোরকে ।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ , ১ জুন ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন গরু চোরকে আটক করেছে জনতা। পরে গণধোলাই দিয়ে পুলিশে সপোর্দ করা হয়। এসময় পুলিশ সিএনজি চালিত অটোরিকসা ও গরুটি জব্দ করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃত তিন গরু চোর হলো সাইফুল ইসলাম (২৫), সাইফুল ভূঁইয়া (২৬) ও মাহিন (২৮)। তাদের সবার সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার গ্রামে।
স্থানীয় লোকজন জানায়, দুপুরের দিকে হিরাপুর জমাদ্দার বাড়ি এলাকায় ৫/৬ জনের একটি দল ঘোরাঘুরি করছে বিষয়টি তাদের নজরে আসে। এক পর্যায়ে দুপুর দুইটার দিকে ঘাস খাওয়া অবস্থায় একটি গরুকে টেনে একটি সিএনজি চালিত অটোরিকসায় তুলে ফেলে। এসময় গরুর মালিকের ছেলে জাহিদ দেখে তাদের আটকায়। পরে স্থানীয় জনতা এসে তাদের প্রথমে গণধোলাই দেয়।
দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল হোসেন জানান, বেশ কিছুদিন ধরে হিরাপুর এলাকায় হাঁস-মুরগি ও গরু ছাগল চুরি বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে গত ১৫দিনে কমপক্ষে ১০টি গরু চুরি হয়। সংঘবদ্ধ একটি চক্র এই চুরির ঘটনা ঘটাচ্ছে। ফলে এলাকায় এখন চুরি আতংক বিরাজ করছে।
আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, গরুসহ তিন জনকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এছাড়া ওই এলাকা থেকে সন্দেহভাজন আরো তিন জনকে পুলিশ আটক করে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »