ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জবিতে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি: সভাপতি দিমন, সম্পাদক সুমন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ , ৪ মার্চ ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে

হাবিবুল হক রাজ্জি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান দিমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমন সরকার।

মঙ্গলবার (৩ মার্চ) সংগঠনের উপদেষ্টা মণ্ডলীদের অনুমোদনে ২০২৬–২০২৭ সেশনে আগামী এক বছরের জন্য এ নতুন কমিটি গঠন করা হয়। উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের সদস্য ও উপদেষ্টা মণ্ডলীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ হেলাল উদ্দিন। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার রশিদ, ইয়ানুর আক্তার ও বিদ্যুৎ সরকার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোরসালিন তালুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন শায়লা রহমান শিখা ও মোঃ আহসানউল্লাহ সরকার। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ সাইফুল ইসলাম এবং দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজান উদ্দিন মাসুদ।

নবনির্বাচিত সভাপতি মো. মনিরুজ্জামান দিমন বলেন, “ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে চাই। শিক্ষার্থীদের একাডেমিক, সামাজিক ও মানবিক উন্নয়নে পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সাধারণ সম্পাদক সুমন সরকার বলেন, “আমাদের ওপর যে আস্থা রাখা হয়েছে, তার যথাযথ মর্যাদা রক্ষা করবো। ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করা, নতুন শিক্ষার্থীদের সহায়তা প্রদান এবং বিভিন্ন গঠনমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।”

উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত কমিটি শিক্ষার্থীদের কল্যাণ, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে আসছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »