জাতীয় শোক দিবস :জেলা কৃষকলীগ ও ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশনের উদ্যোগে বৃক্ষরোপন ও আলোচনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ , ৭ আগস্ট ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বুধবার বিকাল ৪টায় জেলা কৃষকলীগ ও জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপন ও আলোচনা সভা জেলা কৃষকলীগ সভাপতি ছাদেকুর রহমান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আল মামুন সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কালাম ভূইয়া, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মুজিবুর রহমান বাবুল, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খাঁন খোকন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ্, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন আলাল।
বক্তব্য রাখেন জেলা কৃষকলীগ সভাপতি ছাদেকুর রহমান শরিফ, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন দুলাল, সহ সভঅপতি নাছিমা চৌধুরী, যুগ্ম সম্পাদক আবদুল গফুর, সহ- সভাপতি এইচ এম এম জামান, নবীনগর উপজেলা কৃষকলীগ আহবায়ক রানা শামীম রতন, সরাইল উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আবু আহাম্মদ মৃধা, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব নূর মোঃ খলিফা, শহর কৃষকলীগ সভাপতি তোফাজ্জল হোসেন জীবন, ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশনের সভাপতি মোঃ আনোয়ারুল হক, সহ সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল মুন্সী। সভা পরিচালনা করেন জেলা কৃষকলীগ সভাপতি সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন দুলাল।






















আপনার মন্তব্য লিখুন