জুতার আঠার নেশাসক্ত তরুণের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ , ৯ জুন ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসংবাদদাতা :ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি আঞ্চলিক সড়কের সেতুর নিচ থেকে সুমন মিয়া (২২) এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে অরুয়াইল -চাতলপাড় সড়কের শোলকান্দি ব্রীজের নীচে তার মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সুমন মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের নাসির মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সুমন মাদকাসক্ত ছিলেন। সে জুতা লাগানোর গাম (ড্যান্ডি) নেশা হিসেবে গ্রহণ করতেন। নেশার টাকার জন্য বাবা-মায়ের উপর প্রায় সময় নির্যাতন চালাতেন। সুমনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেন পিতা নাসির মিয়া।
ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করতে যাওয়া সরাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান,’ মরদেহের পাশে জুতা লাগানোর গামের (ড্যান্ডি) কৌটা পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছে, তরুণটি ড্যান্ডি সেবন করে নেশায় আসক্ত ছিল। প্রাথমিক অবস্থায় ধারণা করা যাচ্ছে, ড্যান্ডি সেবনে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।






















আপনার মন্তব্য লিখুন