জেলা প্রশাসকের সঙ্গে জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ , ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
জেলা প্রশাসকের সঙ্গে জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
উন্নত ব্রাহ্মণবাড়িয়ার জন্য গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সকলের ঐক্যমত প্রয়োজন
–জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম
জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেছেন সংস্কৃতি সম্প্রীতির ঐতিহ্যবাহী জনপদ ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য বিকাশ, এবং উন্নত ব্রাহ্মণবাড়িয়া গড়তে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সকল নাগরিকদের ঐক্যমত প্রয়োজন। তিনি বলেন , অন্যান্য জেলার চেয়ে ব্রাহ্মণবাড়িয়ার অবস্থান অনেক ভাল কিন্তু এ জেলা নিয়ে যে সব অপপ্রচার রয়েছে তা রোধ করতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়ন কাজে তিনি সকল নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ সব কথা বলেন।
জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ার জেলার আইন শৃঙ্খলা, নাগরিকদের বিভিন্ন অধিকার সেবা এবং সমস্যাদীতে নিয়ে আলোচনা করেন।
এ সময়ে জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন । জেলা নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি একেএম শাহাদাত হোসেন , সাধারন সম্পাদক এডভোকেট মোঃ হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আল আমীন শাহীন সহ সভাপতিবৃন্দের মধ্যে হাজী মোঃ আব্দুস সালাম, আলহাজ্ব আবু হোরায়রাহ, ইস্কান্দার মির্জা, আবদুর রউফ মোতাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল মালেক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলমগীর , আইন সম্পাদক এডঃ মাসুম মিয়া, দপ্তর সম্পাদক এড. আক্কাস আরী, কার্যকরী সদস্য এডঃ মিন্টু ভৌমিক, এডঃ এম এ করিম প্রমুখ।






















আপনার মন্তব্য লিখুন