তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৫ পূর্বাহ্ণ , ২৫ জুন ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও।
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এই প্রশিক্ষণ দেয়া হয়।
সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাড. মো. লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা বাবুল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক গণপরিষদ সদস্য আবুল কালাম ভূঁইয়া, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলাম।
সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















আপনার মন্তব্য লিখুন