ঢাকা       |

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের ও বেশি

বার্তা সম্পাদক

প্রকাশিত: 9:31 am , 10 June 2020, Wednesday , পোষ্ট করা হয়েছে 6 years আগে

প্রতিবেদকঃ দেশে বেড়েই চলছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন এবং ৩৭ জনের মৃত্যু । একদিনে করোনা আক্রান্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১০১২ জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন। নতুন সুস্থ ৫৬৩ জন, এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন।

বুধবার( ১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৬৫জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৫০৭টি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »