ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নদীভাঙন রোধ করা প্রধানমন্ত্রীর নির্দেশ : পানিসম্পদ প্রতিমন্ত্রী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ , ২৮ জুলাই ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

প্রতিবেদক : যে সমস্ত এলাকায় নদীভাঙন আছে, সেখানে বিভিন্ন প্রকল্প নিয়ে ভাঙন রোধ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। তাই আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নদীভাঙন রোধের চেষ্টা করছি। কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আজকে বলে গেলে কালকে থেকেই কাজ শুরু হবে না। আমাদেরকে সময় দিতে হবে।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করতে এসে উপজেলার বীরগাঁও ইউনিয়নের নজরদৌলত গ্রামে আয়োজিত এক সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেছেন।

মন্ত্রী আরো বলেন,আমরা ভাটির দেশের লোক, যখন আমাদের প্রতিবেশী দেশের পাহাড় থেকে ঢল নামে তখন আমাদের এখানে নদীপাড়ের ঘর-বাড়ি বিলীন হয়ে যায়। আর এজন্যই নদীভাঙন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই চিন্তিত থাকেন।

নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং জনসভায় বক্তৃতাকালে মন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ হালিম প্রমুখরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »