নাসিরনগরে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ , ১০ আগস্ট ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
আকতার হোসেন ভুইয়া॥ বাংলাদেশ রিদওয়ানুল্লাহ‘র উদ্যোগে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে । আজ শনিবার বিকালে উপজেলা সদরের দাঁতমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রিদওয়ানুল্লাহ‘র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মিছবাহ উদ্দীন মাছুমীর সভাপতিত্বে জুয়েল মিয়ার পরিচালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া,সিনিয়র শিক্ষক মাওলানা রহিম নেওয়াজ ভূইয়া,সাংবাদিক আক্তার হোসেন ভুইয়া ও কাওছার আহমেদ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য কাজী ইব্রাহিম মিয়া। অনুষ্ঠানে ৩১ জন গরিব অসহায় নারী-পুরুষের মধ্যে শাড়ী ও লুঙ্গী বিতরন করা হয়। এসময় সংগঠনের সদসবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






















আপনার মন্তব্য লিখুন