ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ , ২৪ জুলাই ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

সায়মন ওবায়েদ শাকিল : নাসিরনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ।  ২৩ জুলাই রাত দুটার সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যুর পর দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজেদুর রহমান  জানান, নাসিরনগর উপজেলাকে সন্ত্রাস মাদক মুক্ত করতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। গতকালের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাসিরনগর পুলিশ সূত্রে জানা যায়, রাত দুটার সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজেদুর রহমানের নের্তৃত্বে এসআই রিপন চক্রবর্তী,এসআই রবিউল হোসেন,এসআই মইনুল হোসেন,এসআই কাউছার ও এসআই পংকজসহ সঙ্গীয় র্ফোস নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

সরাইল থানায় দায়েরকৃত মামলায় একবছরের সাজাপ্রাপ্ত আসামি রকিবুল ইসলাম(২২)সহ ১০ জনকে কে গ্রেপ্তার করে নাসিরনগর পুলিশ। ধৃত রকিবুল ইসলাম নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের আনছর আলীর ছেলে।
অপরদিকে চাপড়তলা ইউনিয়নে অভিযান চালিয়ে ইদ্রিস মিয়া ও সেন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়। হরিপুর ইউনিয়ন হতে রুবেল মিয়া,সখিনা খাতুন, রহিছ মিয়া,জালাল মিয়া, পারভীন আক্তার ও মিছির মিয়াকে গ্রেপ্তার করা হয়। কুন্ডা ইউনিয়ন হতে শাহালমকে গ্রেপ্তার করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »