নাসিরনগরে মশক নিধন ও পরিচ্ছন্নতা উপলক্ষে র্যালি ও মশক নিধন অভিযান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ , ৮ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
আকতার হোসেন ভুইয়া ॥ “নিজে আঙ্গিনা পরিস্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগরে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আজগর আলীর নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এসময় র্যালিতে সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিচ্ছুজ্জামান,অধ্যক্ষ মোঃ আলমগীর,সহকারী অধ্যাপক আবদুল হকসহ শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহন করেন।এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আজগর আলী সবাইকে নিজের অফিস ও বাড়ি পরিচ্ছন্ন রাখতে এবং মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়ার আহবান জানান।






















আপনার মন্তব্য লিখুন