ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিগ্রহের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকদের মানববন্ধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ , ৯ জুলাই ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

 

প্রতিনিধি:  সারাদেশে চিকিৎসক নিগ্রহ ও চিকিৎসারত অবস্থায় কোন রোগী মারা গেলে তদন্তের আগে হত্যা মামলা দায়ের এবং চিকিৎসকদের গ্রেপ্তারের প্রতিবাদে ওজিএসবি নামের সংগঠনসহ ব্রাহ্মণবাড়িয়ায় সর্বস্তরের চিকিৎসকরা রবিবার দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে। এ সময় বক্তারা জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে নতুন কঠোর কর্মসূচি দেওয়া হবে।
গাইনী চিকিৎসক মারিয়া পারভীনের সভাপতিত্বে ও মাহফিদা আক্তার হেপীর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফাইজুর রহমান ফয়েজ, ডা. খোকন দেবনাথ, গাইনী চিকিৎসক আইরিন আক্তার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ‘চিকিৎসকরা শান্তিপ্রিয় মানুষ। আমাদেরও ভুল হতে পারে। আমাদের বিরুদ্ধে কোন বিষয়ে তদন্ত হলেও তদন্তে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নিবেন। কোন প্রকার তদন্ত না করেই ঢাকার সেন্ট্রাল হাসপাতালের দুইজন চিকিৎসককে গত দুই সপ্তাহ ধরে জেলে রাখা হয়েছে।’ বক্তারা বলেন, ‘আমাদের কথা স্পষ্ট, চিকিৎসকদের দ্রুত মুক্তি দিতে হবে এবং আমাদের কর্মস্থল নিরাপদ করতে হবে। না হলে শান্তিপ্রিয় মানুষ যদি অশান্ত হয়, এর পরিণাম কি হয় তা আপনারা জানেন।’

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »