ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ , ২৫ মে ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

প্রতিবেদক:ব্রাহ্মনবাড়িয়া জেলা শহরে পানিতে ডুবে শেফা আক্তার নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) বিকেল ৪টার দিকে শহরের গোকর্ণঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শেফা আক্তার উপজেলার পুনিয়াউট এলাকার কাসেম মিয়ার মেয়ে। সে ৩য় শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, তার নানু খুব অসুস্থ। নানুকে দেখতে গতকাল তার মায়ের সাথে নানা বাড়ি গোকর্ণঘাট যান শেফা। আজ দুপুরে অন্য শিশুদের সাথে উত্তর হাটির পুকুরে গোসল করতে গিয়েছিল। কিন্তু কিছু সময় পর শেফাকে দেখতে না পেয়ে সবাই পুকুরে শিফাকে খুঁজতে শুরু করেন। অবশেষে অনেক খোঁজাখুজির পর পুকুরে তল থেকে শেফাকে উদ্ধার করেন স্বজনরা। শেফাকে মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ওইখানের কর্তব্যরত চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ তাকে মৃত ঘোষণা করেন। ফাইজুর রহমান ফয়েজ জানান, শেফাকে হাসপাতালে নিয়ে আসার আগেও সে মারা যায়। ফুসফুসে পানি ও পেটে পানি জমার কারনে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা গেছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মারা গেছে বলে একটু আগে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »