ঢাকা       |

পুলিশ নারী কল্যাণ সমিতি কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করেছে

বার্তা সম্পাদক

প্রকাশিত: 7:11 pm , 18 July 2019, Thursday , পোষ্ট করা হয়েছে 7 years আগে

প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ায় পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান।
পুনাকের সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিণী উম্মে সালমা মুন্নীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদী হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) আলাউদ্দিন চৌধুরী, পুনাকের সহ-সভাপতি ফারজানা ইয়াছমিন, পুনাক সদস্য নাসরিন আখতার, রিক্তা বেগম ও জেসমিন আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুনাক বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করে যাচ্ছে। এসব কাজে সবাইকে এগিয়ে এসে উৎসাহ যোগাতে হবে। মেধাবৃত্তি প্রদান শিক্ষার্থীদের পড়ালেখায় আরো ভালো করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে।
আলোচনা সভা শেষে পুলিশ পরিবারের সন্তান ও পুলিশ লাইন্স স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »