ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০২২ পেয়েছেন মানবজমিনের শামীমুল হক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ , ২৭ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

স্টাফ রিপোর্টার: প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০২২ পেয়েছেন মানবজমিনের যুগ্ম সম্পাদক শামীমুল হক। তিনি সরাইলের শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের কৃতি সন্তান। শামীমুল হক দেশের বিশিষ্ট রম্য লেখক। এ পর্যন্ত তার ১১টি রম্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি ৩ দশক ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত। রম্য গ্রন্থের জন্যে তিনি এর আগে ডিআরইউ সম্মাননা পেয়েছেন পরপর ৩ বার। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে প্রজ্ঞার পুরস্কার তুলে দেয়া হয়। শামীমুল হক প্রিন্ট মিডিয়া বিভাগে এ পুরস্কার পান। এছাড়া ডেইলি সানের সিনিয়র করসপন্ডেন্ট মোহাম্মদ আল আমিন, অনলাইন মিডিয়া বিভাগে দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার মোছাব্বের হোসেন এবং টিভি রিপোর্ট বিভাগে দেশ টেলিভিশনের স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন এ পুরস্কার পান। সাংবাদিকদের প্রত্যেককে ৫০ হাজার টাকা, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের কাছে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানস এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরী, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস(সিটিএফকে) বাংলাদেশ-এর লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ অফিসের ন্যাশনাল প্রফেশনাল অফিসার চোয়াকো ডা. সৈয়দ মাহফুজুল হক। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আত্মা’র কনভেনর মর্তুজা হায়দার লিটন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা ধরেন পজ্ঞার তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রকল্প প্রধান মো. হাসান শাহরিয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আত্মার কো-কনভেনর নাদিরা কিরণ। ক্যাম্পেইন ফর টোবাকো-ফ্রি কিডস (সিটিএফকে) এর সহায়তায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েশ আত্মা যৌথ ভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
প্রধান অতিথি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের পক্ষে ব্যাপক জনমত তৈরি হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে খসড়াটি চূড়ান্ত করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) বাংলাদেশ এর লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের কোনো বিকল্প নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ অফিসের ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডা. সৈয়দ মাহফুজুল হক সরকারের আইন সংশোধনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, নীতিনির্ধারণী পর্যায়ের আইন সংশোধনের গুরুত্ব তুলে ধরতে সাংবাদিকরা কার্যকর ভূমিকা পালন করছে। মানস এর সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী বলেন, তামাক কোম্পানির কূটকৌশলে বিভ্রান্ত না হয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বর্তমান আইনকে সংশোধনীর মাধ্যমে এফসিটিসি এর সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »