বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে চির জাগ্রত একটি নাম—- মোকতাদির চৌধুরী এমপি
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ , ৩১ আগস্ট ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
সংবাদদাতা : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, আগস্ট মানে বাঙালি জীবনে শোকের মাস, বেদনার মাস। রক্তের আখরে লেখা আগস্ট আমাদের চেতনার ধমনিতে নতুন করে সাড়া জাগায়। বীর বাঙালির ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায় সূচিত হয়েছে এ মাসেই। ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে বাঙালি কলঙ্কমুক্ত হলেও আমাদের প্রতিটি শিরা-উপশিরা ও ধমনিতে তীব্র ঘৃণার উদ্রেক করে এ মাস। ইতিহাসে হয়তো এ মাসে অনেক বিজয়ের কাহিনী লেখা আছে। কিন্তু বিজয়ের সেসব কাহিনী রক্তের স্রোতধারায় মিশেছে আগস্টে এসে। এ মাস নতুন করে ভাবতে শেখায়। এ মাস প্রতিশোধের চেতনায় শাণিত করে সবাইকে। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সমাপনী দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি তিনি এসব কথা বলেন।
জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহানুর ইসলামের সভাপতিত্বে মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, বর্তমান সরকার যুব সমাজকে কাজে লাগানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং বেকারীত্ব দূরীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে চির জাগ্রত একটি নাম। বঙ্গবন্ধুকে সেদিন ঘাতকরা হত্যা করলেও বঙ্গবন্ধুর আদর্শকে তারা হত্যা করতে পারেনি। জাতির জনক বঙ্গবন্ধু সেদিন পাকিস্তানি দোসরদের থেকে দীর্ঘ ৯ মাস যুদ্ধের নেতৃত্ব দিয়ে এদেশকে কাঙ্খিত স্বাধীনতা এনে দিতে সক্ষম হয়েছেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সহ সভাপতি তাজ মোঃ ইয়াছিন, হাজী মোঃ হেলাল উদ্দিন, মজিবুর রহমান বাবুল, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম ফেরদৌসের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সরকার, কসবা উপজেলা যুবলীগ সভাপতি এম. এ আজিজ, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মোমিন বাবুল, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক আকবর হোসেন লিটন, নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম মনি, যুগ্ম আহবায়ক আতাউর রহমান কবির, যুবলীগের কেন্দ্রীয় সদস্য আলামিনুল হক, মজিবুর রহমান।






















আপনার মন্তব্য লিখুন