ঢাকা      রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু বাঙালি জাতির ঐতিহাসিক সব মুহুর্তে সক্রিয় ছিলেন — বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ , ২৭ আগস্ট ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির ঐতিহাসিক সব মুহুর্তে সক্রিয় ছিলেন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, একটি জাতি, একটি মানচিত্র, একটি পতাকা। আমাদের স্বাধীনতা। কারণ বঙ্গবন্ধু না থাকলে দেশ স্বাধীন হতো না আর দেশ স্বাধীন না হলে আমরা বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুকে ঘাতকরা হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দারিদ্র্যমুক্ত সুখী ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে নিরাপদ সড়ক বাস্তবায়নে পরিবহন শ্রমিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি বারিন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে আল মামুন সরকার আরো বলেন, কারও একার পক্ষে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। পরিবহন শ্রমিক, নীতিনির্ধারক, গণমাধ্যম, সরকার, পুলিশসহ সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়াও নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য পরিবহন শ্রমিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, আলহাজ্ব আবু হোরায়রাহ্।
এছাড়াও সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন শাখার পরিবহন শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »