ঢাকা       |

বিজ্ঞানমনস্ক জাতি গঠনে ভূমিকা রাখতে হবে—-মোকতাদির চৌধুরী এম.পি

বার্তা সম্পাদক

প্রকাশিত: 2:29 pm , 24 September 2023, Sunday , পোষ্ট করা হয়েছে 3 years আগে

হাবিবুল হক রাজ্জি : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর ও বিজয়নগর)আসনের সংসদ সদস্য , ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বিজ্ঞান ছাড়া কোন দেশ ও জাতির অগ্রগতি সম্ভব নয়। স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞান শিক্ষাকে বিকশিত করতে তিনি শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, বিজ্ঞানের বিরোধীতা করে একটি মহল দেশকে পিছিয়ে রাখতে চায়, যারা বিজ্ঞানের শত্রু ও দেশ ও জাতির উন্নয়নের শত্রু। বর্তমান সরকার উন্নয়নের সরকার, এই সরকার বিজ্ঞান শিক্ষার উন্নয়নে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে। আধুনিক স্মার্ট ব্রাহ্মণবাড়িয়ার জন্য বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়তে তিনি সকলের প্রতি আহবান জানান।
আজ রবিবার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে এ আরডি আয়োজিত এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহায়তায় দিন ব্যাপী জেলা আন্তঃ স্কুল বিজ্ঞান মেলার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ।
এ আরডির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোঃ সিদ্দিকুর রহমান রেজভীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক মীর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, সিভিল সার্জন ডাঃ আকরামউল্লাহ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড, মোঃ লোকমান হোসেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ চক্রবর্তী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য্য প্রমুখ, আল আমীন শাহীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এ আরডির সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস, ধন্যবাদ জানান এ আরডির নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মোস্তফা কামাল, বাসুদেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কামাল উদ্দিন।
তিন পর্বে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক আনুষ্ঠানিকতা ও মেলায় ৩০ টি স্টলে বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত প্রজেক্ট প্রদর্শন করেছে। মেলায় বিপুল সংখ্যক দর্শক সমাগম হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »